Nabadhara
ঢাকাবুধবার , ১৪ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হলেন সাজ্জাদ মোল্লা

বাইজীদ সা’দ, ডেস্কঃ
সেপ্টেম্বর ১৪, ২০২২ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের কমিটি অনুমোদন দিয়েছে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ। আগামী ৩ মাসের জন্য ২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার সাক্ষরিত ‌এক প্রেস বিজ্ঞপ্তিতে সাজ্জাদ মোল্লা কে যুগ্ম-আহবায়ক করে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

যু্গ্ম আহবায়ক সাজ্জাদ বলেন, আমাকে সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক নির্বাচিত করায় জননেত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জের মাটি ও মানুষের নেতা জননেতা শেখ ফজলুল করিম সেলিম ভাইকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আরো ধন্যবাদ গোপালগঞ্জ জেলা ছাত্রলীগে ডায়নামিক সভাপতি নিউটন মোল্লাকে।আমাকে যে আমানত তারা উপহার দিয়েছেন শেষ রক্ত দিয়ে হলেও আমানত রক্ষা করবো।গোপালগঞ্জ মাটি কোনো অপশক্তি যদি মাথাচাড়া দিয়ে উঠতে চায় তাদের কঠিন হাতে পতিহত করবে সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগ। গোপালগঞ্জ জেলা ছাত্রলীগকে গতিশীল রাখতে কলেজ ছাত্রলীগ সর্বদা বদ্ধপরিকর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।