Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২২ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের কালীগঞ্জে ফ্ল্যাট বাসা থেকে অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

 সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২২ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কালীগঞ্জে ফ্ল্যাট বাসা থেকে অগ্নিদগ্ধ এক ব্যক্তির (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নাগরী ইউনিয়নের পানজোড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, নাগরী ইউনিয়নের পানজোড়া গ্রামের আরমান কাজীর মালিকানাধীন ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট প্রায় ৫ মাস আগে ভাই বোন পরিচয়ে মাসিক ৬ হাজার টাকায় ভাড়া নিয়ে বসবাস করছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বি দুই বয়স্ক নারী পুরুষ। বেশির ভাগ সময় তারা বাসাতেই অবস্থান করতেন। বুধবার দুপুরে আরমান কাজী স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমানকে ফোনে জানান তার বাসার এক ভাড়াটিয়া দুই দিন যাবত কক্ষের দরজা খুলছে না। পরে বিষয়টি উলুখোলা পুলিশ ক্যাম্পে জানানো হলে পুলিশ গিয়ে ফ্ল্যাটের দরজা খুলে ফ্লোরে একটি অগ্নিদগ্ধ মরদেহ দেখতে পায়। মরদেহের পাশেই একটি গ্যাস সিলিন্ডার ছিল এবং সিলিন্ডার থেকে চুলায় সংযোগ লাইন আগুনে পোড়া ছিল।এছাড়া ফ্ল্যাটে উল্যেখ যোগ্য কোন আসবাবপত্র বা অন্য কোন বস্তুছিলো না। ওই ফ্ল্যাটে বোন পরিচয়ে বাস করা নারী ঘটনার পর পুলিশের কাছে নিহতের কোন পরিচয় জানাতে পারেনি। তার নিজের পরিচয়ও কৌশলে এড়িয়ে গেলে জিজ্ঞাসাবাদের জন্য ওই নারী এবং বাড়ির মালিককে থানায় নিয়ে যায় পুলিশ।

নাগরী ইউপি’র ৫ নং ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তি এবং ওই নারীর কোন পরিচয় জানাতে পারেনি বাড়ির মালিক। তবে আরমান কাজী জানায় তারা ভাই-বোন পরিচয়ে ফ্ল্যাট ভাড়া নিয়েছিল। কিন্তু ওই নারী বিষয়টি অস্বীকার করে বলেন নিহত ব্যক্তিকে তিনি চিনেন না। তারা একসঙ্গে নয় আলাদা ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করতেন।

উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক মধুসূদন পান্ডে বলেন, বুধবার বিকেল ৪টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ উদ্ধার এবং সুরতাহাল প্রতিবেদনের পর লাশ থানায় নিয়ে যাই। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। কালীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা কে এম সোহেল রানা জানান, বৃহস্পতিবার দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দিনআহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।