গোপালগঞ্জে পিটিআই সুপারিনটেনডেন্টের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন পালিত হয়েছে। গোপালগঞ্জে পিটিআই এর অধিনে সম্প্রতি শেষ করা টিএমটিই ভুক্তভোগি প্রশিক্ষনার্থীরা এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।
আজ রবিবার বেলা সাড়ে এগারটায় গোপালগঞ্জ সদরের ঘোনাপাড়ায় পিটিআই এর মুল ফটকের সামনে দাড়িয়ে ঘন্টা ব্যাপি এ মানববন্ধনে কর্মসূচী পালন করে। মানববন্ধনে ভুক্তভোগি প্রশিক্ষনার্থীরা বক্তব্য রাখেন।
বক্তারা প্রশিক্ষণকালীন সময়ে তাদের সাথে করা বিভিন্ন রকম অনিয়ম ও দূর্নীতির বিচার এবং প্রশিক্ষণ শেষে সনদপত্র নিয়ে হয়রানী বন্ধের দাবি এবং ন্যায় বিচার চেয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।
এ সময় ভুক্তোভোগি টিএমটিই প্রশিক্ষনার্থী এবং মুক্তিযোদ্ধা সন্তানদের প্রতি সংহতি জানিয়ে স্থানীয় জনগণ তাদের সাথে মানববন্ধনে যোগ দেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

