সারা দেশের মতো পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা শীর্ষক আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২২ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শোভাযাত্রা, আলোচনা শ্রেষ্ঠ প্রবীণ, শ্রেষ্ঠ সন্তান সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার পুকুরপাড় অডিটোরিয়ামে সহকারী কমিশনার ভূমি মোঃ দেদারুল ইসলামের সভাপতিত্বে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সভায় রিকের এরিয়া ম্যানেজার দেলোয়ার হোসেন, প্রোগ্রাম সমন্ময়কারী সৈয়দ ওয়াহিদুর রহমান, নবধারা সম্পাদক মেহেদী হাসান, কুশলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

