Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিগঞ্জে রাস্তার পানিতে মাছ ধরার জাল দিয়ে অভিনব প্রতিবাদ

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধিঃ
অক্টোবর ৪, ২০২২ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কালীগঞ্জে রাস্তার পানিতে জাল দিয়ে মাছ শিকার করে অভিনব প্রতিবাদ করেছে এলাকাবাসীর পক্ষে স্থানীয় এক যুবক।

স¤্রতি কালীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের দুর্বাটি মোড় এলাকায় রাস্তায় জাল দিয়ে মাছ ধরার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরে। যাতে আলোচনা সমালোচনা করতে দেখা গেছে অনেককে।

এলাবাসী জানায়, অল্প একটু বৃষ্টি হলেই জলাবদ্ধ হয়ে পরে দোলান বাজার কাপাসিয়া মোড়ের প্রধান সড়ক রাস্তা থেকে নয়াবাজার যাওয়ার দুর্বাটি মোড়টি। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এ সমস্যায় ভুগছেন। স্থানীয় জনপ্রতিনিধিদের বিভিন্ন সময় জানালেও হবে হচ্ছে বলে যাচ্ছেন। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছেনা। প্রতিদিন হাজারো মানুষের এরাস্তায় যাতায়াত। জায়গাটির ১০০ গজের মধ্যে দুর্বাটি কামিল মাদ্রাসা, দুর্বাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি কিন্ডারগার্ডেন, মসজিদ ও হেফজ মাদ্রাসা রয়েছে। স্কুল কলেজের ছাত্র-ছার্ত্রী, পথচারী ও দোকানিদের চরম ভোগান্তির শিকার হতে হয়। পাশেই রয়েছে কবরস্থান ও বাজার। কবরস্থানে লাশ নিতে হয় এই জলাবদ্ধতার জন্য। বাজার করতে মানুষ বাজাওে যেতে পারেনা। এ গ্রামের প্রাণকেন্দ্র এখন গলার কাটায় পরিনত হয়েছে।
স্থানীয় বাসিন্দা শরীফ ও বিপ্লব জানান, আমরা অনেকবার স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি জানিয়েছি। সে প্রেক্ষিতে গত রমজানের ঈদেও আগেরদিন কিছু ইটের সুড়কি দিয়ে অস্থায়ীভাবে কাজ করে যায় পৌরসভার পক্ষ থেকে। যা পরের দি বৃষ্টি হতেই নষ্ট হয়ে যায়। মূলত জায়গাটি নিচু আর চারপাশ উচু থাকায় এখানে পানি জমে থাকে। এখানে রাস্তার পাশে ড্রেন ও জায়গাটি স্থায়ীভাবে উচু করতে হবে।

স্থানীয় কাউন্সিলর মোফাজ্জল হোসেন তোআকন্দ(মোমেন) জানান, বিষটি আমি অবগত আছি। কিছুদিন পুর্বে এখানে অস্থায়ীভাবে ইটের সুড়কি দিয়ে কাজ করা হয়েছিল। তালিকায় এই কাজটি রয়েছে। আগামী বর্ষার আগেই স্থায়ীভাবে এটির সমাধান করা হবে।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর আমিরুননেছা জানান, এখন বাজেট নেই, নতুন বাজেট হলে কাজ হবে। এটি আমাদের লিস্টে রয়েছে।
পৌরমেয়র এসএম রবিন হোসেন জানান, এ বিষয়ে শুনেছি। এখানে অস্থায়ীভাবে একবার কাজ করা হয়েছে। পানি নামানোর কোনো ব্যবস্থা নাই। রাস্তা উচু করা হয়েছে। রাস্তার দুপাশে বাড়িঘর থাকায় দুপাশই ভরাট। ওয়াড কাউন্সিলরকে দায়িত্ব দেয়া হয়েছে। স্থায়ী ব্যবস্থা নেয়ার পরিকল্পনা রয়েছে। আগামী কর্মপরিকল্পনায় এটি বাস্তবায়ন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।