Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে লড়ি-অটোরিক্সা সংঘর্ষে ১জন নিহত,আহত ৮

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
অক্টোবর ৪, ২০২২ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

কালীগঞ্জে একটি যাত্রীবাহী অটোরিক্সা ঘোড়াশাল থেকে মিরের বাজার যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা লড়ির ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিক্সার এক নারী যাত্রী নিহত ও বাচ্চাসহ আরো আটজন আহত হয়। সোমবার সন্ধা সোয়া ছয়টার দিকে পেীরসভার মুনসেফপুর বাইপাসের পাশের পেট্রোল পাম্পের সামনে দূর্ঘটনাটি ঘটে। এসময় লড়িটি দ্্রুত পালিয়ে যায়।

এঘটনায় নিহত সুলতানা বেগম(৩০) বি-বাড়িয়া জেলার নাসিরনগর থানার চরমন্ডল গ্রামের কাজল মিয়ার স্ত্রী। আহতরা হলেন, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাঙ্গালহাওলা গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে আরিফ, বি-বাড়িয়া জেলার নাসিরনগর থানার চরমন্ডল গ্রামের জালাল মিযার মেয়ে ছানিয়া, তার মা পারুল। একই গ্রমের শাহীনের স্ত্রী পারভীন ও শিশু রোমান, আকলিমা, হেলাল মিয়ার স্ত্রী সাজিদা, শফি মিয়ার ছেলে খায়রুল। এদের মধ্যে চালক আরিফকে গুরুতর আহত অবস্থায় ঢাকা রেফার্ড করা হয়েছে। অন্যান্য সকলের কালীগঞ্জ উপজেলা সাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চলছে।

এ বিষয়ে কাীলগঞ্জ থানার উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই এবং কর্তব্যরত ডাক্তার নুসশারা বলেন হাসপাতালে আনার পূর্বেই সুলতানা বেগম মারা যায়। ঘাতক গাড়িটির অনুসন্ধান চলছে, আইনগত ব্যবস্থা চলমান। মৃত সুলতানা বেগম (৩০) এর মৃতদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।