গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পূজার মেলায় ফুচকার দোকানে কথাকাটাকাটিকে কেন্দ্র করে এক কর্মচারীর ছুরির আঘাতে অপর কর্মচারী খুন হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে হত্যার অভিযোগে আজিজুল শেখ (১৯) নামের একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের চিংগড়ী গ্রামের মন্ডলবাড়ী পূজা মন্ডপের পাশে মায়ের দোয়া চটপটি এন্ড ফুচকা নামে ভ্রাম্যমান এক দোকানে এঘটনা ঘটে।
ছুরিকাঘাতে নিহত রিশাদ শেখ (১৪) উপজেলার সর্দারপাড়া গ্রামের রাজু শেখের ছেলে ও হত্যায় অভিযুক্ত আজিজুল মোল্লা একই এলাকার বাবুল মোল্লার ছেলে।
এবিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) মো. আবুল মনসুর জানান, উপজেলার পাটগাতী ইউনিয়নের চিংগড়ী গ্রামের মন্ডলবাড়ি পুজা মন্ডপের পাশে ভ্রাম্যমাণ ফুচকার দোকানে কাজ করতেন আজিজুল ও রিশাদ। মঙ্গলবার রাতে রিশাদকে চটচটি ও ফুসকা ক্রেতাদের দোকেন ফুসকা খেতে ডাকতে বলেন দোকানের অপর কর্মচারী আজিজুল।
তখন রিশাদ রাজি না হলে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আজিজুল ফুচকার দোকানে থাকা সালাদ কাটা ছুরিটি রিসাদের দিকে ছুড়ে মারে। এতে ছুরিটি রিসাদের পেটের উপরের দিকে বিদ্ধ হয়। স্থানীয়রা রিশাদকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে পাঠালে পথেই তার মৃত্যু হয়।
জানা যায়,আজিজুল শেখ একজন মাদকাসক্ত ও মোবাইল ফোন চোর। জানা যায় নেশার টাকা জোগাড় করতে সে প্রায়ই মোবাইল ফোন চুরি করে ধরা পড়ে জেল হাজতে যায়।
ওসি আবুল মনসুর আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আজিজুলকে আটক করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশো শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় নিহতের মা রহিমা বেগম বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

