Nabadhara
ঢাকাবুধবার , ৫ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আগামী ৬ ও ৭ অক্টোবর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে দর্শনার্থীদের জন্য প্রবেশ বন্ধ

নবধারা ডেস্ক
অক্টোবর ৫, ২০২২ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

আগামী ৬ ও ৭ অক্টোবর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে সাধারন দর্শনার্থীদের জন্য প্রবেশ বন্ধ থাকবে।

 

জেলা তথ্য অফিসার মঈনুল ইসলাম জানিয়েছেন, আগামী ৭ অক্টোবর রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া আসছেন।

 

তাঁর আগমন উপলক্ষে সমাধি সৌধ কমপ্লেক্সের নিরাপত্তা ও ধোয়া মুছাসহ বিভিন্ন সৌন্দয বর্ধনের কাজ করার কারণে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

 

এ দুই দিন দর্শনার্থীদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে না আসার জন্য অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

জেলা প্রশাসক শাহিদা সুলতানা এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করে জানিয়েছেন, আগামী ৮ অক্টোবর থেকে যথা নিয়মে দর্শনার্থীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে প্রবেশ করতে পারবেন।দর্শনার্থীদের এ দুই দিন বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে না আসার অনুরোধ করেছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।