Nabadhara
ঢাকাশুক্রবার , ৭ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ নিহত ৪

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
অক্টোবর ৭, ২০২২ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস গাছের সাথে ধাক্কা লেগে এক পুলিশ সদস্যসহ ৪ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো অন্ততঃ ১০ জন।এদের মধ্যে ৭ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আজ শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

 

নিহতদের মধ্যে আব্দুল আলীম নামে এক পুলিশ সদস্যের নাম পরিচয় পাওয়া গেলেও অন্য ৩ জনের পরিচয় পাওয়া যায়নি। নিহত আব্দুল আলীম(২৫)বরিশাল রেঞ্জের একজন পুলিশ সদস্য। 

 

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. নাসীর উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, চট্রগ্রাম থেকে বাগেরহাটের মোংলাগামী দিদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস চন্দ্রদিঘরিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলে এক পুলিশ সদস্যসহ ৪ জন নিহত হয়।এ ঘটনায় আহত হয় আরো ১০ জন। হতাহতরা সবাই বাসের যাত্রী।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।