নড়াইল-ফুলতলা মহাসড়কের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। নড়াইলসহ দেশের বিভিন্ন এলাকার ২ হাজার কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়কের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২১ ডিসেম্বর) নড়াইল সড়ক ও জনপথ বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। ১২০ কেটি টাকা ব্যয়ে ২৭.৩০ কিলোমিটার দীর্ঘ নড়াইল-ফুলতলা এ মহসড়ক নির্মাণ করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিববুর রহমান সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,নড়াইল পুলিশ সুপার সাদিয়া খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র আঞ্জুমান আরা, সড়ক ও জনপথ বিভাগ নড়াইলের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

