Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২২ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় কারাগারে থাকা নেতাকর্মীদের বাড়িতে বিএনপি নেতারা

শরিফুল ইসলাম নড়াইল
ডিসেম্বর ২২, ২০২২ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপির নেতা কর্মীদের নামে মিথ্যা গায়েবি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা নেতা কর্মীর বাড়িতে গিয়ে দেখা করে খোঁজ খবর নিয়েছে জেলা বিএনপির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে গায়েবী মামলায় কারাগারে থাকা লোহাগড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও জয়পুর ইউনিয়ন যুবদলের আহবায়ক শাহীন মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিলন গাজী ও পৌর বিএনপি নেতা মোঃ জাকির হোসেন এর বাড়িতে গিয়ে পরিবারের সাথে দেখা করেন নড়াইল জেলা বিএনপির নেতৃবৃন্দ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, জেলা কৃষক দলের সদস্যসচিব এস এম এনামুল কবীর চন্দন, লোহাগড়া উপজেলা যুবদলের সদস্যসচিব আহাদুজ্জামান বাটুল, জেলা বিএনপির সদস্য সেলিম রেজা লিটু, লোহাগড়া পৌর বিএনপির সদস্য মুসা মোল্যা, লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান স্বপন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাহিদুর রহমান আমীন, যুবদল নেতা লিয়াকত হোসেন লিপু, ইব্রাহিম সরদার সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা অবিলম্বে শাহীন মাহমুদ, মিলন গাজী, জাকির হোসেন সহ সারা দেশে আটককৃত সকল রাজবন্দিদের মুক্তির দাবী জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।