Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ

শেখ ফাহিম ফয়সাল, আদালত প্রতিনিধি, ঢাকা
মার্চ ১৬, ২০২৩ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সারা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম ও দাপ্তরিক কাজের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে বুধবার (১৫ মার্চ) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

হাইকোর্টের রেজিস্ট্রার মুন্সী মো. মসজিয়ার রহমান সই করা বিজ্ঞপ্তির তথ্য মতে, রমজান মাসে হাইকোর্ট বিভাগে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার বিচারিক কার্যক্রম চলবে। এসময় সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত বিচারকাজ চলবে। মাঝে দুপুর সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। আর সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র ও শনিবার।

অন্যদিকে রমজান মাসে হাইকোর্ট বিভাগে দাপ্তরিক কাজ চলবে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার সকাল সোয়া ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। মাঝে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। আর সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র ও শনিবার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।