Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নগরকান্দায় বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
মার্চ ১৭, ২০২৩ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস -(২০২৩) উদযাপন উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদে অবস্হিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে উপজেলা পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর – ২ ( নগরকান্দা – সালথা ও কৃষ্ণপুরের) জাতীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) সোনিয়া হোসেন জিসান, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ চুন্নু সেখ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।