Nabadhara
ঢাকাশনিবার , ১৮ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যৌতুকের বলি হলেন কি বিচারপতির ভাতিজি

শেখ ফাহিম ফয়সাল, আদালত প্রতিনিধি, ঢাকা
মার্চ ১৮, ২০২৩ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মোহাম্মদপুরে যৌতুকের দাবিতে গৃহবধূ ফাতেমা নাসরিনকে (৪৫) হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ন্যায় বিচার দাবি করেছেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের স্ত্রী অ্যাডভোকেট শাহনাজ বাবলী।

আজ শনিবার (১৮ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নিউরো সায়েন্স হাসপাতালে ফাতেমার মৃতদেহ দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি জানান।

মৃত ফাতেমা নাসরিন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভাতিজি।

ন্যায় বিচার দাবি করে শাহনাজ বাবলী বলেন, ফাতেমা ভাতিজি হলেও আমরা তাকে মেয়ে হিসেবে জানতাম। মেয়েটা অনেক গুণবতী ছিল। ১৯ বছরের সংসারে মায়ার কারণে শত অত্যাচার সহ্য করেও নীরব ছিল। আমাদের কাছে কখনও স্বামীর অত্যাচারের কথা মুখ ফুটে বলতো না। নির্মম অত্যাচারে আমার মেয়েটা শেষ পর্যন্ত চলেই গেল। এখন তো ফিরে পাব না।

তিনি আরও বলেন, আমরা আমাদের মেয়ে হত্যার ন্যায় বিচার চাই। এটাই আমাদের চাওয়া। আর কিছু চাওয়া নেই আমাদের। ফাতেমা হত্যার ন্যায় বিচার নিশ্চিত করতে আমরা লড়ে যাব।

এর আগে ভাতিজির মৃত্যুর খবর শুনে সকালে হাসপাতালে ছুটে যান বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার। এসময় উপস্থিত ছিলেন নিউরো সায়েন্স হাসপাতালের পরিচালক ডা. কাজী দ্বীন মোহাম্মদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন, শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বড়ুয়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।