Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়া বঙ্গন্ধুর সমাধীতে বাংলাদেশ জাতীয়করণ বঞ্চিত বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি’র শ্রদ্ধা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
মার্চ ২১, ২০২৩ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে সভাপতি শেখ মতিয়ার রহমান এবং সাধারণ সম্পাদক লিটন খান এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়করণ বঞ্চিত বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি।

মোঙ্গলবার দুপুরে তারা জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় বাংলাদেশ জাতীয়করণ বঞ্চিত বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ,সংগঠনের অন্যতম সদস্য জাহিদুল ইসলাম, তরিকুল ইসলাম, আনিছুর রহমান,আনছার আলী,আবুল বাশার, নাজমা খাতুন,মনিন্দ্রনাথ,কল্পনা প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সমাধি কমপ্লেক্সের পরিদর্শন বইতে সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষর করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তারা সাংবাদিকদের জানান, স্বাধীনতার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয় করেছিলেন। তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ২০১৩ সালের ৯ জানুয়ারি ঘোষণা করেছিলেন ২৭ মে ২০১২ সালের পূর্বে স্থাপিত আবেদনকৃত ও দলিলকৃত সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হইবে।ঘোষণা অনুযায়ী ২৬১৯৩ টি বিদ্যালয় জাতীয়করন করা হয়েছে।কিন্তু ২৭ মে ২০১২ এর পূর্বে স্থাপিত আবেদনকৃত ও দলিলকৃত হওয়ার পরও আমাদের বেসরকারি প্রাথমিক বিদ্যালয় গুলো জাতীয়করণ হতে বাদ পড়েছে।আমরা মানীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি,আমাদের জাতীয়করণ বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় গুলো জাতীয়করণ করে বঙ্গবন্ধুর এই বাংলাদেশের বেসরকারি শিক্ষকদের দুবেলা দুমুঠো ভাত খাওয়ার ব্যবস্থা করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।