Nabadhara
ঢাকাবুধবার , ২২ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে ভুয়া ডাক্তার আলাউদ্দিন গ্রেফতার, এক বছরের জেল

Link Copied!

গোপালগঞ্জের মুকসুদপুরে আলাউদ্দিন ওরফে ডাঃ মোঃ আশরাফ উদ্দিন নামে এক ভুয়া চিকিৎককে গ্রেফতার করে এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ( ২১ মার্চ) দুপরে মুকসুদপুর সদরের জিম ডায়াগনস্টিক সেন্টার থেকে এ ভুয়া ডাক্তারকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভুমি) অমিত কুমার সাহার নেতৃত্বে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ কার্যক্রম প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়। আলাউদ্দিন দীর্ঘদিন ধরে হৃদরোগ,বক্ষব্যাধি ডায়াবেটিস ও মেডিসিন বিষয়ে বিশেষজ্ঞ পরিচয় দিয়ে ওই ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখে আসছিলেন। ভ্রাম্যমাণ আদালত তার কাগজপত্র দেখতে চাইলে তিনি বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। যা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর পরিপন্থী হওয়ায় এক বছরের কারাদন্ড দেয়া হয়। আলাউদ্দিন বরিশাল সদর উপজেলার বাবুগঞ্জ গ্রামের হারুন অর রশিদের ছলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।