Nabadhara
ঢাকাবুধবার , ২২ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে দশ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বিজ ও সার বিতরণ

Link Copied!

গোপালগঞ্জের মুকসুদপুরে দশ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বিজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (২০ মার্চ ) দুপুরে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিজ ও সার বিতরণ করা হয়।

এসময় উপজেলার ৭ হাজার কৃষকের মাঝে ১ কেজি করে পাটের বিজ, ১ হাজার ৫শ কৃষকের মাঝে ৫ কেজি করে আউশ সধানের বিজ এবং ১ হাজার ৫শ কৃষকের মাঝে ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। সার ও বিজ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার খায়রুল ইসলাম পাভেল, কৃষি অফিসার মো: বাহাউদ্দিন সেব, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার চৈতন্য পাল, সাংবাদিক মো: ছিরু মিয়া, সরদার মজিবুরর রহমান, কাজী ওহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উদ্ভিদ সংরক্ষন অফিসার রুহুল কুদ্দুস আহমেদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।