Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বেপরোয়া সুন্দরবনের হরিন শিকারী চক্র ২০ টি পা সহ ৮২ কেজি মাংস উদ্ধার

Link Copied!

সুন্দরবনে ৮২ কেজি হরিণের মাংস সহ হরিণের ২০ টি পা জব্দ করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা)’র একটি অভিযানিক দল।২৩ মার্চ বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ২২ মার্চ তারিখ রাত আনুমানিক সাড়ে দশটার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) অধীনস্থ বিসিজি স্টেশন কয়রা কর্তৃক আংটিহারা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৮২ কেজি হরিণের মাংস সহ হরিণের ২০ টি পা ও একটি কাঠের নৌকা জব্দ করা হয়। এসময়ে হরিণের মাংস পাঁচারকারীরা কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায় । জব্দকৃত হরিণের মাংস, পা এবং শিকারীদের ব্যবহৃত কাঠের নৌকা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খাসিটানা ফরেস্ট অফিস কয়রা এর ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয় বলেও জানান এই কর্মকর্তা।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।