Nabadhara
ঢাকারবিবার , ২৬ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠিত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
মার্চ ২৬, ২০২৩ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

 ফরিদপুর শহরস্থ শেখ জামাল স্টেডিয়ামে  ২৬শে মার্চ  মহান স্বাধীনতা দিবস ২০২৩ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে।   আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পি এ এ।
 কুচকাওয়াজ অনুষ্ঠানে এ সময়  বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বি এন সি সি বিভিন্ন প্রতিষ্ঠান  অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলার  পুলিশ সুপার মোঃশাহাজাহান, জেলা আঃলীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মোঃইসতিয়াক আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক তাসলিমা আলী, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস সহ  জেলার  সকল অধিদপ্তরে কর্মকর্তা-কর্মচারী, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা -ছাত্র-ছাত্রী, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সকল শ্রেণী পেশার মানুষ।
ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের কর্মসূচির অংশ হিসেবে এর আয়োজন করা হয়। পরে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান সমূহের  মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।