Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী গ্রেফতার

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
জুলাই ১৮, ২০২৩ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) দোলন মিয়ার নেতৃত্বে নড়াইল সদর ও লোহাগড়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার(১৮ জুলাই) ভোরে নড়াইল সদর উপজেলার মালিবাগ মোড় থেকে স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর শেখ ওরফে হেদায়েত (৫৫) কে গ্রেফতার করেছে। তিনি লোহাগড়া উপজেলার কাশিপুর ইউপির পদ্মবিলা গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, জাহাঙ্গীর শেখ আঞ্জুয়ারা বেগম নামে এক মহিলাকে দ্বিতীয় বিবাহ করার পর থেকেই পারিবারিক কলহের সৃষ্টি। ২০১২ সালের ৩ ফেব্রুয়ারি রাতে জাহাঙ্গীরের সাথে ছেলে রবিউল ইসলাম ও তার প্রথম স্ত্রী মমতাজ বেগম খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরে সকালে উঠে রবিউল ইসলাম তার মাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকে। এ সময় সে তার বাবার লুঙ্গিতে রক্ত দেখে কারণ জানতে চাইলে গরু জবাই করেছে বলে তার বাবা জানায়। রবিউল ইসলাম ও তার স্বজনেরা খোঁজাখুজি করার পর গ্রামের বিলের মধ্যে মমতাজের গলাকাটা লাশ দেখতে পায়৷মা হত্যার ঘটনায় ছেলে রবিউল ইসলাম বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করে। সেই থেকে জাহাঙ্গীর দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিক্তিতে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দোলন মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে নড়াইল সদর উপজেলার মালিবাগ মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর শেখ ওরফে হেদায়েত কে আদালতে সোপর্দ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।