Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
জুলাই ১৮, ২০২৩ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

কচুয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৩ এর ২য় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকাল ৩টা ৩০মিনিটে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোলকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় কচুয়া ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে বাধাল ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।

সেরা খেলোয়ার নির্বাচিত হয় কচুয়া ইউনিয়ন একাদশের ১০ নম্বর জার্সি খেলোয়ার রাফি। খেলা পরিচালনা করেন মো: হাফিজুর রহমান,মো: গাউসুল আজম ও চেয়ারম্যান সেখ সমসের আলী।

কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী ও কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়াসংস্থার সভাপতি মোছাঃ তাছমিনা খাতুন,কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ,সহকারি কমিশনার ভুমি মো: জাকির হোসেন, কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম।

খেলায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও যুগ্ম সাধারন সম্পাদক আওয়ামীলীগ শিকদার কামরুল হাসান কচি,মুক্তিযোদ্ধা কমান্ডার শিকদার হাবিবুর রহমান,কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, মঘিয়া ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড: পঙ্কজ কান্তি অধিকারী, যুবলীগ নেতা সুজন দিদার,সুজন শিকদার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা শাখার সভাপতি ক্রীড়া সংস্থার সদস্য মীর আওসাফুর রহমান মারুফ, ক্রীড়া সংস্থার সদস্য আমিন হাজরা, জিয়াউল হক পল্লব, তানিয়া আক্তার সেখ সাজ্জাদুল ইসলাম সুমন, সেখ সিরাজুল ইসলাম, রিপন শিকদার সেখ বাবুল হোসেনসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যন,ইউপি সদস্য,মহিলা সদস্যবৃন্দ।

খেলা শেষে কচুয়া উপজেলা ক্রীড়াসংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছমিনা খাতুন বিজয়ীদের ট্রপি প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।