Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় ১০ হাজার তাল গাছের চারা রোপণের উদ্বোধন

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
জুলাই ১৮, ২০২৩ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের কচুযায় মাননীয় প্রধান মন্ত্রীর ২৫ দফা নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে বজ্রপাত নিরোধে ১০ হাজার তাল গাছের চারা রোপনের উদ্বোধন করেছেন কচুযা উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার ও উপজেলা নির্বাহী অফিসার মোছা: তাছমিনা খাতুন ।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের পরিকল্পনায় কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কচুয়া সাইনবোর্ড সড়কের পাশে তালের চারা রোপন করে গতকাল সকাল ১০টায় এ কর্মসুচির উদ্বোধন করা হয়।

বজ্রপাত নিরোধে এ উদ্যোগ যুগান্তকারী ভুমিকা রাখবে বলে আশা এলাকাবাসীর।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার বলেন, বিভিন্ন প্রাকৃতি বিপর্জয় থেকে রক্ষা পেতে এধরনের উদ্যোগ আমাদের সকলের গ্রহন করা প্রয়োজন।

উপজেলা নির্বাহী অফিসার মোছা: তাছমিনা খাতুন বলেন, এ ধরনের কাজে সর্বস্তরের মানুষ এগিয়ে আসলে, বজ্রপাত নিরোধের পাশাপাশি এ উদ্যোগ জলবায়ু পরিবর্তনের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আশা করি।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাড়িপাড়া ইউপি চেয়ারম্যান নাজমা আক্তার,ইউপি সদস্য মো: দেলোয়ার হোসেন, বিকাস দত্ত সহ বিভিন্ন ইউনিয়নের চেয়াম্যান ও ইউপি সদস্যবৃন্দ।

উপজেলার সকল ইউনিয়নের রাস্তার পাশে পর্যায়ক্রমে এ তালের চারা রোপন করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোছা: তাছমিনা খাতুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।