Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৪ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
আগস্ট ২৪, ২০২৩ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাননের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (২৪আগস্ট) নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে নড়াইল সদর উপজেলার বরাশুলা শিশুসদন কমপ্লেক্স ক্যাডেট ফাজিল মাদরাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিসার ইব্রাহিম-আল-মামুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস বি এম সাইফুর রহমান হিলু। সভায় আরো বক্তব্য দেন, বরাশুলা শিশুসদন কমপ্লেক্স ক্যাডেট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ নাছির উদ্দিন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু,জেলা সহকারী তথ্য অফিসার মনিরুল বাশার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা শোকাবহ আগষ্টের বিভিন্ন ঘটনা নিয়ে স্মৃতিচারণ করেন। শোককে শক্তিতে রূপান্তরিত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলকে সক্রিয় অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা,মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী,সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।