Nabadhara
ঢাকারবিবার , ২৭ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রতিমন পাটের মুল্য ৫ হাজার টাকা করার দাবীতে নড়াইলে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
আগস্ট ২৭, ২০২৩ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

প্রতিমন পাটের মুল্য ৫ হাজার টাকা করার দাবীতে নড়াইলে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়েছে। রোববার (২৭ আগস্ট) দুপুরে আদালত চত্বরে জাতীয় কৃষক সমিতি নড়াইল জেলা শাখার আয়োজনে মানববন্ধন করা হয়।ঘন্টা ব্যাপি মানববন্ধনে শতাধিক কৃষক অংশ গ্রহণ করেছে ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নড়াইল- ২ আসনের সাবেক সংসদ ও জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাডঃ হাফিজুর রহমান,নড়াইল জেলা শাখার সভাপতি মোহাম্মাদ নওরোজ মোল্যা,সাধারণ সম্পাদক শেখ মোহাম্মাদ লাকিতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খান প্রমুখ । এ সময় বক্তারা বলেন, প্রতিমন পাট উৎপাদন খরচ ২ হাজার ৫শত টাকা বর্তমান বিক্রয় মুল্য ১ হাজার ৬শত টাকা। প্রতিমন পাটে ৬ থেকে ৭ শত টাকা লোকশান গুনতে হচ্ছে। এ অবস্থায় সরকারি উদ্যোগে চাষীদের কাছ থেকে পাট ক্রয়ের দাবী জানান।

মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতি শীল এর কাছে স্বারকলিপি প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।