Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ১ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ৫, ২০২৩ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়ায় এক কেজি একশ গ্রাম গাঁজা ও নগদ পঁচিশ হাজার টাকাসহ পাঁচজন মাদক ব্যবনায়ীকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে লোহাগড়া থানার পাচুড়িয়া এলাকা থেকে তাদের গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন-লোহাগড়া উপজেলার চর মল্লিকপুর গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে রফিক মল্লিক (৪১), পাচুড়িয়া গ্রামের চান মিয়া শেখের ছেলে মো.ইউসুফ শেখ (৪০), কুমারকান্দা গ্রামের মো. সুজন শেখের ছেলে মিকাইল শেখ (৩০), চর আড়িয়ারা গ্রামের বদরুদ্দোজা মোল্যার ছেলে মো.ইমদাদুল হক বাপ্পি (৩৮) ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার আলী আসরাফ আলীর ছেলে আব্দুর হক (৪৫)।

পুলিশ সুত্রে জানা গেছে,গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার দুপুরে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কে এম তৌফিক আহমেদ টিপু সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পাচুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।এসময় তাদের কাছ থেকে গাঁজা বিক্রির নগদ ২৫ হাজার টাকা ও ১ কেজি ১শ গ্রাম গাঁজা জব্দ করেন।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। এছাড়া আসামীদের আদালাতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।