Nabadhara
ঢাকাবুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালিত

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
সেপ্টেম্বর ৬, ২০২৩ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠান ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাগেরহাটে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের জন্মদিন পালিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে বুধবার দুপুরে বাগেরহাট শহরের শালতলাস্থ হরিসভা মন্দিরের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাম্বলীরা ঢাক-ঢোল বাজিয়ে শোভাযাত্রা সহকারে সভাস্থলে জড়ো হয়।

বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলয় কুমার ভদ্রের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন, পুলিশ সুপার কে এম আরিফুল হক, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মধুসুধন দাম।

আলোচনা সভা শেষে শালতলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে কয়েক হাজার হিন্দু ধর্মাবলম্বীরা অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।