Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে পাটের মূল্য ৪ হাজার টাকার দাবিতে মানববন্ধন

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ৭, ২০২৩ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

পাট চাষীদের বাঁচাতে পাটের সর্বনি¤œ মুল্য ৪ হাজার টাকা নির্ধারণের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭সেপ্টেম্বর) সকালে নড়াইল আদালত সড়কে বাংলাদেশ কৃষক সমিতি নড়াইল জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বাংলাদেশ কৃষক সমিতি নড়াইল জেলা শাখার সভাপতি প্রবীর বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আতাউর রহমান কালু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার অ্যাডাভোকেট এস এ মতিন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি নড়াইল জেলা শাখার সভাপতি ও খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ, সিপিবির জেলা শাখার সাধারন সম্পাদক অঞ্জন রায়, বাংলাদেশ কৃষক সমিতি নড়াইল জেলা শাখার সহ-সভাপতি কংকন পাঠক, আনিচুর রহমান, সঞ্জিত রাজবংশী, কৃষক নেতা বক্কার মিনে, রশিদ মোল্যা, মোঃ আলাউদ্দিন মোল্যা প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সময়ে সার, তেল, বীজ, শ্রমিকের মুল্য বৃদ্ধি পেলেও বাজারে পাট বিক্রি হচ্ছে মাত্র দেড় থেকে দুই হাজার টাকা।এতে করে কৃষকের খরচের টাকা উঠছে না। উল্টো লোকসানের মুখে পড়েছে। পাটের দাম সর্বনিম্ন ৪হাজার টাকা করা ও সরকারীভাবে পাট ক্রয়ের ব্যবস্থা করা অত্যান্ত জরুরী হয়ে পড়েছে। অন্যথায় এদেশের কৃষকদের বাঁচিয়ে রাখা যাবে না। পাশাপাশি ধানের মুল্য সর্বনিম্ন দেড় হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়। বক্তারা আরো বলেন, ‘ পল্লী বিদ্যুৎ ও ভূমি অফিসে অনিয়ম,হয়রানি ও দুনীতি বন্ধ করতে হবে। এছাড়াও সার সহ কৃষি উপকরণের দাম কমানো, পল্লী রেশনিং ও শস্য বীমা চালু করার জন্য জোর দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।