Nabadhara
ঢাকাবুধবার , ১৫ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে সাংবাদিকদের সাথে নৌকার মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেনের মতবিনিময়

Link Copied!

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন মাদারীপুরের কালকিনি উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। বুধবার বিকেলে কালকিনি সার্কিট হাউজ হলরুমে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।

এ সময় তিনি বলেন,”মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন,তাহলে আমি জনগণের পাশে থেকে কাজ করে যাব,জনগণের দুঃখ-দুর্দশায় পাশে থাকবো।” সম্প্রতি মাদারীপুর-৩ আসনের বিভিন্ন এলাকায় রিকশা-ভ্যান ও বিভিন্ন পেশাজীবী মানুষের সাহায্য-সহযোগিতা এবং অসহায় মানুষদের মাঝে সম্পূর্ণ নিজস্ব তহবিল থেকে সাহায্য-সহযোগিতা করেছেন বলেও জানান তিনি।

এসময় কালকিনি উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য মাদারীপুর সদর উপজেলার ৫টি, কালকিনির একটি পৌরসভা ও ৯টি ইউনিয়ন ও ডাসারের ৫টি ইউনিয়ন নিয়ে মাদারীপুর-৩ আসন গঠিত। এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৮৩ হাজার ২২৩ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।