Nabadhara
ঢাকাসোমবার , ২০ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ ১আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন সাবেক সাংসদ কাজী আব্দুর রশিদ পুত্র মিরন

গোপালগঞ্জ প্রতিনিধি 
নভেম্বর ২০, ২০২৩ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ ১ ( কাশিয়ানী – মুকসুদপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন  জাতির পিতা বঙ্গবন্ধুর স্নেহধন্য এ আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য এডভোকেট কাজী আব্দুর রশিদের জ্যেষ্ঠ পুত্র কাজী হারুন অর রশীদ মিরন। তিনি আজ সোমবার দুপুরে অনলাইনে এ মনোনয়নপত্র ক্রয় করেছেন। মিঃ মিরন নিজেই  নবধারাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কাজী হারুন অর রশীদ মিরন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগ হতে বিএসসি অনার্স, এম এস সি সম্পর্ন করেছেন। তিনি একজন সমাজকর্মী ও তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ। তিনি  যুক্তরাষ্ট্রের  সাবেক আইটি কনসালট্যান্ট হিসেবে কাজ করেছেন। বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখার সাবেক যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।

তিনি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক । কাজী হারুন অর রশীদ মিরন  গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন।

কাজী হারুন অর রশীদ মিরন বলেন, পরম করুনাময় সর্বশক্তিমান আল্লাহর নামে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় গোপালগঞ্জ-১ তথা মুকসুদপুর কাশিয়ানী আসনে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে ডিজিটাল বাংলাদেশের রূপকার, স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জননেত্রী শেখ হাসিনার দক্ষ স্মার্ট কর্মী হিসাবেই আজ আমি বাংলাদেশ আওয়ামীলীগের nomination.albd.org এপ্লিকেশন এর মাধ্যমে ঘর বসেই মনোনয়ন পত্র ক্রয় ও জমা দিলাম। আপনাদের দোয়া আমার পাথেয়, সমর্থন আমার প্রেরণা আর সমালোচনা সঠিক পথে চলার আলোকবর্তিকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।