Nabadhara
ঢাকাশনিবার , ২৫ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ার পাটগাতি বাজারের সম্পা জুয়েলার্সে দিনদুপুরে ৩০ ভরি স্বর্ণ চুরি!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
নভেম্বর ২৫, ২০২৩ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের  টুঙ্গিপাড়ার পাটগাতি বাজারের একটি স্বর্ণের দোকান থেকে ক্রেতা সেজে দিনদুপুরে স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল সাড়ে ১২টায় পাটগাতি শম্পা জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

দোকানের স্বত্বাধিকারী অনামিকা সাহা জানান, আজ শনিবার বেলা আনুমানিক সাড়ে ১২টায় চার নারী ক্রেতাবেশে দোকানে এসে স্বর্ণের আংটি, নাকের ফুল,কানের দুল দেখেন। একজন বলেন স্বর্ণের আংটি দেখান, আরেকজন বলেন এটার ওজন দেন, আবার আরেকজন বলেন কানের ওই দুলটি দেখান, আর একজন বলে নাকের দুলের পাচতা দেন। এই সুযোগে চোরচক্রের এক নারী দোকান থেকে স্বর্ণের একটি ব্যাগ বের করেন এবং সঙ্গে থাকা চক্রের নারী সদস্য কৌশলে বোরকার ভেতরে করে নিয়ে যান। স্বর্ণের ব্যাগ গায়েব করার পর নাক ফুল ও কানের দুল পছন্দ না হওয়ার অজুহাতে দোকান ত্যাগ করে চোরচক্র।

দোকান মালিক আরো জানান, স্বর্ণের ব্যাগে প্রায় ৩০ ভরির ও বেশি স্বর্ণ ছিল।

আরেক প্রশ্নের জবাবে অনামিকা সাহা বলেন, টুঙ্গিপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পাটগাতি বাজারের বণিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান বলেন, দিনে দুপুরে এমন চুরির ঘটনা দুঃখজনক। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে আমরা আছি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমরাও বিষয়টি অনুসন্ধান করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।