Nabadhara
ঢাকারবিবার , ২৬ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে শেখ হেলাল উদ্দীন ফুটবল টুর্ণামেন্টে মোল্লাহাট জয়ী

Link Copied!

চিতলমারীতে বড়বাড়িয়া স্পোর্টিং একাডেমির আয়োজনে শেখ হেলাল উদ্দীন ৪ দলীয় ফুটবল টুর্ণামেন্টে অনুষ্ঠিত হয়েছে।শনিবার ২৫ নভেন্বর সকাল সাড়ে ১০টায় বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের আহবায়ক শিক্ষা বিদ পিযূষ কান্তি রায়।

 

বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির সভাপতি এম,এ খসরু অহম্মেদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অফিসার ইনচার্জ এ,এইচ, এম, কামরুজ্জামান খান, উপজেলা আ’লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান এস,এম মাহাতাবুজ্জামান,উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক অবনী মোহন বসু,বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী টিপু সুলতান,এস,আই সঞ্জয় মন্ডল, কলাতলা ইউপি চেয়ারম্যান বাদশা শেখ, ইউনিয়ন আ’লীগের আ্ধসঢ়;হবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব অহিদুজ্জামান পান্না,সাবেক ইউপি চেয়ারম্যান আবু দাউদ শেখ, সাবেক ফুটবলার শেখ ময়নুল ইসলাম মানি,ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আজগার মোল্লা ।

 

বিকেলে টুর্ণামেন্টর ফাইনাল খেলায় মোল্লাহাট ফুটবল একাদশ গোপালগঞ্জ ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেন।খেলায় চ্যাম্পিয়ন দলকে একটি বড় ফিরিজ ও রানার্সঅপ দলকে মাজারি সাইজের একটি ফিরিজ প্রদান করা হয়।খেলায় সার্বিক পরিচালয় ছিলেন স্পোটিং একাডেমির সভাপতি প্লাবন উকিলসহ একাডেমির সদস্য বৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।