Nabadhara
ঢাকাশনিবার , ১৬ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় যুবদল নেতার আত্মহত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ১৬, ২০২৩ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা যুবদলের আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ কামরুল ইসলাম (৪০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টায় উপজেলার তারাশী গ্রামের নিজ বাড়িতে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

মোঃ কামরুল ইসলাম তারাশী গ্রামের রাজা আলী মিয়ার ছোট ছেলে ও ১ কন্যা সন্তানের জনক।
স্ত্রীর সাথে পারিবারিক বিরোধ, বেকারত্ব ও রাজনৈতিক মামলার কারণে দীর্ঘদিন ধরে কামরুল ইসলাম মানসিক ভাবে অসুস্থ ছিলেন বলে পারিবারিক সূত্রে জানাগেছে।

আজ শনিবার সকাল ১১টায় তারাশী পবনারপাড় মাদ্রাসা মাঠে জানাজা শেষে তারাশী সার্বজনীন কবরস্থানে তার দাফন করা হয়।

কামরুল ইসলামের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব মান্নান শেখ বলেন, বেশ কিছু দিন ধরে কামরুল ইসলামের সাথে তার স্ত্রীর পারিবারিক কলহো চলে আসছিল। এছাড়া কামরুল ইসলাম কোটালীপাড়া ও ঢাকায় রাজনৈতিক ভাবে সময় দিতেন। এ কারণে ঢাকায় তার ৮/১০টি রাজনৈতিক মামলা রয়েছে বলে শুনেছি। এরপরে সে দীর্ঘদিন ধরে বেকার রয়েছে। এসব কারণে কামরুল ইসলাম সবসময় হতাশায় ভুগতেন। এ কারণে সে আত্মহত্যা করতে পারে বলে আমাদের ধারনা।

কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, কামরুল ইসলামের মরদেহ দেখে আমাদের আত্মহত্যা বলে মনে হয়েছে। এ বিষয়ে কারো কোন অভিযোগ না থাকার কারণে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।