Nabadhara
ঢাকাবুধবার , ২০ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার

এস এম শরিফুল ইসলাম,স্টাফ রিপোর্টার, নড়াইল
ডিসেম্বর ২০, ২০২৩ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের সদর থানা পুলিশ উপজেলার উত্তর পঙ্কবিলা গ্রামে অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজাসহ বাবা ও ছেলে কে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত হলেন- মফিজ মিয়া (৬৫) ও আশিকুর মোল্যা (২৮)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার এসআই আব্দুল হক সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের উত্তর পঙ্কবিলা গ্রামের মফিজ মিয়ার দক্ষিণ পোতার টিনশেড ঘরের বারান্দার রুম থেকে তাদের কে গ্রেফতার করা হয়।

 

এ সময় আসামি মফিজ মিয়ার নিকট হতে ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামিদের আজ বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।