Nabadhara
ঢাকারবিবার , ২৪ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে নির্বাচন বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

সাগর মল্লিক, বাগেরহাট
ডিসেম্বর ২৪, ২০২৩ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

মো: সাগর মল্লিক বাগেরহাটঃ

বাগেরহাটের ফকিরহাটে অসহযোগ আন্দোলনের ডাক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের জন্য লিফলেট বিতরণের সময় বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃতদের রোববার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার সময়ে বাগেরহাটের বিজ্ঞ আদালতে সোর্পদ করেছে মডেল থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলেন বাগেরহাট জেলার সদর উপজেলার পুর্ব সায়ড়া এলাকার আকুল রায়ের ছেলে তাপস কুমার রায় (৪৭) এবং একই জেলার সদর উপজেলার রণবিজয়পুর গ্রামের মৃত রিয়াজ উদ্দীন চাকলাদারের ছেলে চাকলাদার হাফিজুর রহমান (৫৫)।

 

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে ফকিরহাট উপজেলার সিংগাতী চৌরাস্তা মোড়ে বিএনপি কর্মী তাপস কুমার রায় এবং চাকলাদার হাফিজুর রহমান অসহযোগ আন্দোলনের পক্ষে ও নিবার্চন বিরোধী লিফলেট বিতরণ করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করে।

 

এ তথ্য নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, গ্রেপ্তারকৃত দুজনই বিএনপির কর্মী। এসময় তাদের নিকট থেকে ৪টি লিফলেট উদ্ধার করা হয়েছে। তাদেরকে একটি নাশকতা মামলায় আসামী করা হয়েছে। রোববার সকালে তাদেরকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।