Nabadhara
ঢাকাবুধবার , ২৭ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে শেখ হেলাল উদ্দীনকে বিজয়ী করতে নৌকা প্রতীকের নির্বাচনী মিছিল

Link Copied!

শফিকুল ইসলাম সাফা, স্টাফ রিপোর্টার, চিতলমারী, বাগেরহাট

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী  শেখ হেলাল উদ্দীনের পক্ষে চিতলমারীতে নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার বিকাল ৫ টায়  শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ও বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগিতায় নালুয়া বাজারে এ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় । এ সময় মিছিল ও পথ সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অবনী মোহন বসু, শামীম আনোয়ার বাবু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক  এম এ খসরু আহম্মেদ, শিবপুর ইউপি চেয়ারম্যান অলিউজ্জামান জুয়েল, বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মাসুদ সর্দার, বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম,সদস্য সচিব  ও সাবেক ইউপি চেয়ারম্যান অহিদুজ্জামান পান্না, সাবেক চেয়ারম্যান অহিদুজ্জামান কাকা মিয়া,  শিবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুজ্জামান মুক্তি প্রমুখ্ ।

এ সময় শিবপুর ও বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।