Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে প্রথম দিনে ১ লাখ ৪৫ হাজার নতুন বই পাবে শিক্ষার্থীরা

Link Copied!

মোঃ সাগর মল্লিক, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

২০২৪ সালে ইংরেজি বছরের প্রথম দিনে বাগেরহাটের ফকিরহাটে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ১ লাখ ৪৫ হাজার নতুন বই বিতরণ করা হবে। সোমবার (১ জানুয়ারি) সকালে আনন্দ উৎসবের মধ্য দিয়ে সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এ নতুন বই তুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার সকালে উপজেলা থেকে বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষকদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বই বুঝে নিতে দেখা গেছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট বিদ্যালয়ে এসব বই পৌঁছে দেওয়া হচ্ছে। যারা বই পেয়েছেন সে সব বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা এখন শ্রেণি অনুযায়ী বই বাছাই করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বাগেরহাটের ফকিরহাটে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও মাদরাসা পর্যায়ের ১৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ১ লাখ ৮৭ হাজার ৩১০টি বইয়ের চাহিদা রয়েছে। এর মধ্যে ১ লাখ ৪৫ হাজার নতুন বই ইতোমধ্যে ফকিরহাটে পৌঁছেছে। বই প্রাপ্তির হার ৮১.৩২ ভাগ। অবশিষ্ট বই জানুয়ারি মাসের মধ্যে শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাওয়ার কথা রয়েছে।

ফকিরহাট উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আসাদুজ্জামান বলেন, ‘মাদরাসা, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের বেশিরভাগ বই শিক্ষার্থী অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পৌঁছে গেছে।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায় বলেন, ‘চাহিদা অনুযায়ী প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীরা সব বই পাবে।’

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহীদুর রহমান বলেন, ‘ স্কুল ও মাদ্রাসার ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সবাইকে নতুন বই দেওয়া হবে। স্কুল ও মাদ্রাসার অষ্টম, নবম ও দশম শ্রেণির বই চাহিদার প্রায় ৭০ ভাগ নতুন বই হাতে স্কুলে পৌছেঁ যাচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু বলেন, বছরের প্রথম দিন কোমলমতি শিশুরা নতুন বইয়ের ঘ্রাণ পাবে। সবকিছু ঠিকঠাক থাকলে ১ জানুয়ারি সকাল থেকে আনন্দ উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।