Nabadhara
ঢাকাশনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ 

নিজস্ব প্রতিবেদক কচুয়া (বাগেরহাট) 
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক কচুয়া (বাগেরহাট) 

৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ব্ংলাদেশের জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে সরকারি করোনেশন সোবহান পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম আবু নওশাদ।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী, একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না,মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মনিরুজ্জামান, সরকারি সি এস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনিয়া সুলতানা, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, বিএমএসএফ এর কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী, সাংবাদিক খান সুমন সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা।

 

এদিন সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টসে অংশগ্রহণকারী বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।