Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মাগুরা-২ থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের এমপিদের মধ্যে তিনিই একমাত্র মন্ত্রী। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তিনি অন্যান্য মন্ত্রীদের সাথে শপথ গ্রহণ করেন।

মন্ত্রী হওয়ার খবরে নির্বাচনী এলকায় নেতাকর্মী ও স্থানীয়রা আনন্দ প্রকাশ করেন এবং তার বাসভবনের সামনে ফুল ও মিষ্টি নিয়ে সমাবেশ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিতাই রায় চৌধুরী ১ লাখ ৫০ হাজার ১৮০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মুশতারশেদ বিল্লাহ ১ লাখ ১৭ হাজার ৮০৭ ভোট পান।

মহম্মদপুর উপজেলার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা বলেন, “আমাদের পরিশ্রমের ফল আমরা পেয়েছি। এই সুখবর নির্বাচনী এলকার সর্বস্তরের মানুষের কল্যাণ বয়ে আনবে।”

মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করে দেশের সাংস্কৃতিক উন্নয়নসহ সার্বিক উন্নয়নে অবদান রাখব। নির্বাচনী এলকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

নিতাই রায় চৌধুরী ১৯৪৯ সালে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার হাটবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একজন আইনজীবী। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে মাগুরা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান ও ১৯৯০ সালে যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরশাদ সরকারের পতনের পর তিনি বিএনপিতে যোগদান করেন এবং বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।