Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জের ডিসি আসলাম মোল্লা প্রত্যাহার, নতুন ডিসি সোহানা নাসরিন

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
এপ্রিল ১৬, ২০২৬ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাদেশে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) পদে পরিবর্তন আনা হয়েছে। কিশোরগঞ্জের বর্তমান ডিসি মোহাম্মদ আসলাম মোল্লাকে প্রত্যাহার করে নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সোহানা নাসরিনকে।

বুধবার (১৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মোহাম্মদ আসলাম মোল্লাকে তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে পরবর্তী দায়িত্ব নির্ধারণ না হওয়া পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত রাখা হয়েছে। অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত সোহানা নাসরিনকে কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রশাসনিক এই পরিবর্তনকে সরকারের চলমান পুনর্বিন্যাস কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নবনিযুক্ত ডিসি সোহানা নাসরিন শিগগিরই তার নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।