Nabadhara
ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে অবৈধ কীটনাশক কারখানায় অভিযান, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

যশোর প্রতিনিধি
এপ্রিল ১৯, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকায় অবৈধভাবে কীটনাশক ও সার মজুত এবং প্যাকেটজাত করার দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে চাঁচড়া-ঢাকা রোডের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি বাড়িতে র‍্যাব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং উপজেলা কৃষি অফিসের যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী হাবিবউল্লাহ খান দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে কীটনাশক ও সারের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ৩৫ বছর ধরে ব্যবসা চালিয়ে আসলেও গত তিন বছর ধরে তার লাইসেন্স নবায়ন করা হয়নি। অভিযানের সময় বাড়ি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কীটনাশক, সার, খালি প্যাকেট, বোতল এবং লেবেলবিহীন পণ্য জব্দ করা হয়। এছাড়া কোনো অনুমোদন ছাড়াই সেখানে পণ্য প্যাকেটজাত করার প্রমাণ পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা সেলিমুজ্জামান তাকে এক লাখ টাকা জরিমানা করেন। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‍্যাব জানায়, জনস্বাস্থ্য ও কৃষি নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।