Nabadhara
ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
এপ্রিল ২০, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) হেমায়েত উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার সাহা, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রায়হান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিউটন সরকার এবং প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিসংখ্যানবিদ আবু তাহের।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, “হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুস্থ জাতি গঠনে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি। অভিভাবকদের সচেতন হয়ে নির্ধারিত সময়ে শিশুদের টিকা দিতে এগিয়ে আসতে হবে।” তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং বলেন, “হাম ও রুবেলা একটি সংক্রামক রোগ, যা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ। নিয়মিত টিকাদানের মাধ্যমে এ রোগ প্রতিরোধ সম্ভব। সরকারের এই ক্যাম্পেইন সফল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

উল্লেখ্য, এ ক্যাম্পেইনের আওতায় মোল্লাহাট উপজেলায় মোট ১,৬৫০ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, সকলের সহযোগিতায় কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়িত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।