Nabadhara
ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন, ২,২৮০ কেন্দ্রে কার্যক্রম শুরু

যশোর প্রতিনিধি
এপ্রিল ২০, ২০২৬ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

সারা দেশের মতো যশোরেও শুরু হয়েছে জাতীয় হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬। শিশুদের মারাত্মক সংক্রামক রোগ হাম ও রুবেলা থেকে সুরক্ষা দিতে সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জেলা সিভিল সার্জন ডা. মাসুদ রানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কমলেশ মজুমদার, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আরএমও ডা. আহসান কবির বাপ্পী এবং ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেলসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়। শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এই ক্যাম্পেইনের গুরুত্ব অপরিসীম। তারা নির্ধারিত সময়ের মধ্যে সব অভিভাবককে তাদের সন্তানদের টিকা দেওয়ার আহ্বান জানান।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত। জেলার মোট ২ হাজার ২৮০টি টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৮৩ হাজার ৬০৪ জন শিশুকে বিনামূল্যে এমআর টিকা দেওয়া হবে।

এছাড়া ৯ থেকে ১৫ মাস বয়সী শিশু এবং পূর্বে ১ বা ২ ডোজ টিকা নেওয়ার পর এক মাস অতিক্রান্ত শিশুদেরও এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির সফল বাস্তবায়নে অভিভাবকদের সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা উল্লেখ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।