Nabadhara
ঢাকারবিবার , ২৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশ, স্থায়ী বহিষ্কারসহ কমিটি পুনর্গঠনের দাবি

তেরখাদা (খুলনা) প্রতিনিধি 
মে ২৪, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা (খুলনা) প্রতিনিধি 

খুলনার তেরখাদায় অব্যাহতি প্রাপ্ত আহ্বায়ক ফিরোজ আহম্মেদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও কটূক্তির অভিযোগে তার স্থায়ী বহিষ্কার এবং খুলনা জেলা ছাত্রদলের “পকেট কমিটি” পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মে) তেরখাদা উপজেলা ছাত্রদল ও নর্থ খুলনা কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সরকারি ইখড়ি কাটেঙ্গা হাই স্কুল মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়।

উপজেলা ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ টগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়ামিন শেখের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা অভিযোগ করে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও রাজনৈতিক কটূক্তির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে খুলনা জেলা ছাত্রদলের বর্তমান কমিটিকে “বিতর্কিত” আখ্যা দিয়ে তা পুনর্গঠনের দাবি জানান তারা।

তারা আরও বলেন, তৃণমূলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন না করলে সংগঠন দুর্বল হয়ে পড়বে। সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতৃত্বে পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন বক্তারা।

সমাবেশ শেষে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিষয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচিত নেতা তারেক রহমান–এর নাম উল্লেখ করে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে আলোচনা তৈরি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।