Nabadhara
ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঈদ উপলক্ষে ধানুয়া কামালপুর স্থল বন্দরে টানা ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
মে ২৫, ২০২৬ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর স্থল বন্দরে টানা সাত দিন সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে পর্যন্ত এই স্থল বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামী ১ জুন থেকে যথারীতি বন্দরের কার্যক্রম পুনরায় চালু হবে।

জানা গেছে, জামালপুর জেলার উত্তরাঞ্চল সীমান্তবর্তী বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে অবস্থিত এই স্থল বন্দর দিয়ে ভারত থেকে পাথরসহ মোট ৩৪ ধরনের পণ্য আমদানি করা হয়। পাশাপাশি বাংলাদেশ থেকে প্লাস্টিকসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয়ে থাকে।

বিশেষ করে ভারতীয় পাথর আমদানির কারণে উত্তরাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বন্দরটি। বন্দর সচল থাকলে প্রতিদিন প্রায় ৬ থেকে ৮ হাজার শ্রমিক এখানে কাজ করে জীবিকা নির্বাহ করেন।

তবে বিভিন্ন জটিলতার কারণে বছরের বেশিরভাগ সময়ই বন্দরের আমদানি কার্যক্রম বন্ধ থাকে। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত মাস থেকে পুনরায় সচল হয় ধানুয়া কামালপুর স্থল বন্দরের কার্যক্রম।

ধানুয়া কামালপুর স্থল বন্দরের ইনচার্জ পার্থ ঘোষ জানান, ঈদের সরকারি ছুটির কারণে টানা সাত দিন বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ১ জুন থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।