Nabadhara
ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে কোরবানির ঈদ ঘিরে ঠুনঠুন শব্দে মুখর কামারপট্টি

Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি 

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে এখন ব্যস্ত সময় পার করছেন কামারপল্লির কারিগররা। প্রচণ্ড গরম উপেক্ষা করে উপজেলার বিভিন্ন কামারপট্টিতে দিন-রাত চলছে দা, ছুরি, বটি ও চাপাতি তৈরির কাজ। লোহা পেটানোর ঠুনঠুন শব্দে মুখর হয়ে উঠেছে চিতলমারী সদর বাজারের কামারপট্টি।

কয়লার আগুনে লোহা গরম করে সনাতনী পদ্ধতিতে দক্ষ হাতে তৈরি করা হচ্ছে কোরবানির পশু জবাইয়ের বিভিন্ন ধারালো সরঞ্জাম। কোথাও নতুন দা-ছুরি তৈরি হচ্ছে, আবার কোথাও পুরোনো সরঞ্জামে শান দিয়ে নতুনের মতো ধারালো করা হচ্ছে।

ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ক্রেতাদের ভিড়। কেউ পুরোনো চাপাতি বা ছুরি মেরামত করাতে আসছেন, আবার কেউ কিনছেন নতুন সরঞ্জাম। বিশেষ করে কোরবানির কয়েকদিন আগে কাজের চাপ কয়েকগুণ বেড়ে যায় বলে জানান কামারপল্লির কারিগররা।

স্থানীয় কামাররা জানান, সারা বছর তুলনামূলকভাবে কাজ কম থাকলেও কোরবানির ঈদকে কেন্দ্র করে তাদের ব্যস্ততা বেড়ে যায়। এ সময় অনেক পরিবার নতুন দা-বটি কেনেন এবং পুরোনো সরঞ্জামে শান করান। ঈদকে ঘিরে এই অতিরিক্ত কাজই তাদের আয়ের প্রধান উৎস হয়ে ওঠে।

তারা আরও জানান, আধুনিকতার ছোঁয়ায় এ পেশা এখন আগের মতো লাভজনক নয়। তারপরও বাপ-দাদার পেশা টিকিয়ে রাখতে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তারা। কোরবানির ঈদ এলেই কিছুটা বাড়তি আয় হয় বলে এখনো এই পেশায় টিকে আছেন অনেকেই।

সদর বাজারের কামার কিলে সরকার বলেন, “এখন আর আগের মতো রোজগার নেই। ঈদ এলে কিছুটা কাজ বাড়ে, তবে বছরের অন্য সময় তেমন কাজ থাকে না। তারপরও পূর্বপুরুষের পেশা ধরে রেখেছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।