Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নারীর রাজনৈতিক ক্ষমতায়নে নেতৃবৃন্দের সাথে পিরোজপুরে অপরাজিতাদের মতবিনিময়

MEHADI HASAN
নভেম্বর ২৩, ২০২১ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ সাব্বির আহম্মেদ, জেলা প্রতিনিধি পিরোজপুরঃ 
অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে রূপান্তরের আয়োজনে মঙ্গলবার দুপুরে পিরোজপুর জেলা মহিলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তর হেনার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সদর উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি  মো. নূরুল ইসলাম খান, জেলা জাসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ডালিম, পিরোজপুর জেলা রিপোর্টার্সক্লাবের সাধারণ সম্পাদক খেলাফত হোসেন খসরু, রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্না, নবধারার জেলা প্রতিনিধি মোঃ সাব্বির আহম্মেদ, দৈনিক সবুজ নিশানের জেলা প্রতিনিধি প্রসেনজিৎ মিস্ত্রী, অপরাজিতা প্রকল্পের জেলা সমন্বয়কারী উজ্জ্বল কুমার পাল, সদর উপজেলা সমন্বয়কারী সীমা বিশ্বাস প্রমূখ। এ সময় ধারনাপত্র পাঠ করেন ইউপি সদস্য সুরাইয়া আক্তার হ্যাপী। মতবিনিময় সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, মহিলা ইউপি সদস্য, সাংবাদিকবৃন্দ ও রূপান্তর প্রকল্পের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।