Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টিস্নাত সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে স্বস্তির ঈদযাত্রা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মে ২৬, ২০২৬ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বৃষ্টিস্নাত স্নিগ্ধ সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের ২১ জেলার ঘরমুখো মানুষ নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে ছুটছেন। ঈদকে কেন্দ্র করে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে হলেও কোথাও কোনো যানজট বা ভোগান্তির সৃষ্টি হয়নি।

দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই মহাসড়কে দূরপাল্লার বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের চলাচলও বেড়েছে। তবে আধুনিক ও প্রশস্ত এক্সপ্রেসওয়ের কারণে দ্রুত সময়ের মধ্যেই যানবাহন পদ্মা সেতু পার হতে পারছে।

পদ্মা সেতুর টোলপ্লাজায় ইটিসি বুথসহ মোট ৮টি বুথে নিরবচ্ছিন্নভাবে টোল আদায় করা হচ্ছে। এছাড়া মোটরসাইকেল দ্রুত পারাপারের সুবিধার্থে দুটি অতিরিক্ত লেন চালু রাখা হয়েছে।

জেলা পুলিশের সার্জেন্ট জিয়াউর রহমান জানান, মহাসড়ক ও টোলপ্লাজা এলাকায় কোথাও কোনো যানজট নেই। অন্যান্য দিনের তুলনায় আজ যানবাহনের সংখ্যাও কিছুটা কম। ফলে যানবাহন নির্বিঘ্নে পদ্মা সেতু পারাপার করতে পারছে।

স্বস্তিদায়ক এই ঈদযাত্রায় খুশি দক্ষিণাঞ্চলের ঘরমুখো যাত্রীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।