Nabadhara
ঢাকাসোমবার , ১২ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর সীমান্তে ২০ কেজি গাঁজাসহ আটক ১, মাদক উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
অক্টোবর ১২, ২০২৬ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২০ কেজি গাঁজাসহ মো. বিল্লাল হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ছাড়া অপর একটি অভিযানে ভারতীয় মদ ও বিপুল পরিমাণ ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে বিজিবি সূত্রে এসব তথ্য জানানো হয়। এর আগে রোববার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তসংলগ্ন ধর্মদাহ মাঠে অভিযান চালানো হয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ভারতীয় ২০ কেজি গাঁজাসহ বিল্লাল হোসেনকে আটক করা হয়। তিনি দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পাকুড়িয়া ভাঙ্গাপাড়া গ্রামের মো. ফজলুল হকের ছেলে।

এদিকে রোববার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে একই ব্যাটালিয়নের অধীন রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তসংলগ্ন মোহাম্মদপুর এলাকায় পদ্মা নদীর পাড়ে আরেকটি অভিযান চালায় বিজিবির টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ বোতল মদ, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, পৃথক অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৮৬ হাজার টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।