Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন

ফরিদপুর প্রতিনিধি 
মে ২৬, ২০২৬ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরের সদরপুর উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন একটি দরবার শরীফের অনুসারীরা। মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর দরবার শরীফ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের জামাতে ইমামতি করেন দরবার শরীফের পীর শাহ সুফী মো. রবিন হাসান মোস্তাক। জামাতে দরবার শরীফের ভক্ত ও অনুসারীসহ আশপাশের প্রায় ৩০টি পরিবারের মুসল্লিরা অংশ নেন।

নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ঈদ উপলক্ষে সকাল থেকেই দরবার এলাকায় ভক্ত ও মুসল্লিদের উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো আয়োজন শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

দরবার শরীফ সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের ঐতিহ্য ও তাদের অনুসৃত শরিয়তসম্মত নিয়ম অনুযায়ী প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদুল আজহা উদযাপন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রামচন্দ্রপুর দরবার শরীফে দীর্ঘদিন ধরেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করা হয়। এতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এ বিষয়ে পীর শাহ সুফী মো. রবিন হাসান মোস্তাক বলেন, “আমরা প্রতিবছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় করে থাকি। ইসলামী শরিয়তের বিধান অনুসরণ করেই আমাদের এই আয়োজন। এবারও ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে ঈদের জামাত সম্পন্ন হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।