Nabadhara
ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বোয়ালমারীতে জমি বিরোধে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি
মে ২৭, ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ফিরোজা বেগম (৭১) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের বনচাকী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজা বেগম ওই গ্রামের ওজেদ মোল্যার মেয়ে এবং মৃত মুক্তার মোল্লার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফিরোজা বেগমের বাবার সম্পত্তি নিয়ে পার্শ্ববর্তী রামচন্দ্রপুর গ্রামের টুলু মিয়া গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা হলে রায় ফিরোজা বেগমের পক্ষে আসে বলে পরিবারের দাবি। তবে প্রতিপক্ষরা ওই জমি জোরপূর্বক দখলে রেখেছে বলেও অভিযোগ রয়েছে।

বুধবার সকালে বিরোধপূর্ণ জমিতে ফিরোজা বেগম বাথরুম নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ টুলু মিয়া (৪৫), তার ভাই বাচ্চু মিয়া (৫৫), রসুল মিয়া (৭৫) ও বাপ্পি মিয়া (২৭) বাধা দেয়। একপর্যায়ে তারা ফিরোজা বেগমকে কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করে বলে অভিযোগ করেন স্বজনরা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন রায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন সবুর নেছা অভিযোগ করে বলেন, “জমি নিয়ে বিরোধের জেরে টুলু মিয়াসহ তার লোকজন আমার বোনকে পিটিয়ে হত্যা করেছে।”

নিহতের ছেলে আজিজুর মোল্লা বলেন, “আমাদের জমি জোর করে দখল করে রেখেছে টুলু গংরা। সেখানে বাথরুম নির্মাণ করতে গেলে তারা আমার মাকে মারধর করে হত্যা করে। আমি এ ঘটনার বিচার চাই।”

স্থানীয় ইউপি সদস্য মো. জালাল সিকদার বলেন, “ওই জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে আদালতে মামলা চলমান রয়েছে। বুধবার জমিতে কাজ করতে গেলে সংঘর্ষের ঘটনায় ফিরোজা বেগম মারা যান।”

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।